স্ট্রিম প্রতিবেদক

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র (এক চীন নীতি) প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে দেশটির রাজধানী বেইজিংয়ে নৈশভোজে অংশ নেন। সেখানেই বিএনপি মহাসচিব সরকারের এই অবস্থানের কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এক চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাবে।
‘এক চীন নীতি’ অনুযায়ী বিশ্বে শুধু একটি চীন আছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। আর গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র আইনি সরকার। এটি চীনের অবস্থানগত কূটনৈতিক স্বীকৃতি। অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
চীন-বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১৬ এপ্রিল বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল দেশটিতে যায়। সোমবার (২০ এপ্রিল) সকালে বেইজিংয়ে তাদের সঙ্গে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেংয়ের সঙ্গে তিনি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে