স্ট্রিম প্রতিবেদক

মানবাধিকার কমিশনের প্রস্তাবিত আইন বহাল রাখা হলে মানুষ অতিরিক্ত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, গুম কমিশনের রিপোর্টে গুমের অপরাধে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হলেও অধ্যাদেশে সর্বোচ্চ ১০ বছরের সাজার কথা বলা হয়েছে। মানবাধিকার কমিশনের বর্তমান প্রস্তাবিত আইনটি কার্যকর করা হলে ভুক্তভোগীরা অতিরিক্ত হয়রানি ও অধিকার লঙ্ঘনের শিকার হবেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে মানবাধিকার ও গুম কমিশন আইন যেভাবে করা হয়েছে, তা বলবৎ থাকলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি অবিচার করা হবে।
মো. আসাদুজ্জামান জানান, বিশেষ কমিটিতে আইন দুটিকে আরও যুগোপযোগী, জনকল্যাণমুখী এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা এই অধিবেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে সুনির্দিষ্ট বিল আনব, যাতে অপরাধীরা কোনোভাবেই ছাড় না পায়।
এই আইনগুলো যাচাই-বাছাই প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমানের মতো যারা গুমের শিকার হয়েছেন, তাঁদের মতামত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে