স্ট্রিম প্রতিবেদক

দেশের মানুষ অনেক আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের সম্মানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মাহফিলে ১১ দল, বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন দলের শীর্ষ নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই এখানে একত্রিত হয়েছি। কিছু দিন আগে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রার সুযোগ পেয়েছি। লক্ষ মানুষের নির্যাতন ও আত্মত্যাগের মাধ্যমে আমাদের বাক, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে। আজকে এই ইফতার মাহফিলে আসুন আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

সভাপতির বক্তব্যে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ও সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে, গত ১৮-১৯ বছর এমন একটি দিনের জন্যই সবাই অপেক্ষায় ছিলেন। আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা ও আবেদন নিয়ে হাজির হয়েছে।
বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই, এই সংসদ হোক অর্থবহ, জনগণের সব চাওয়া-পাওয়ার কেন্দ্র। সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল ও গঠনমূলক অবস্থান পালন করতে চাই।’
সরকারের নেওয়া সব সংগত পদক্ষেপে বিরোধীদলের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে জানিয়ে জামায়াত আমির বলেন, সরকার যদি কোনো অসংগত সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয় তবে তারা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করবেন। সরকার সেই পরামর্শ গ্রহণ করলে জাতি উপকৃত হবে। আর পরামর্শ গ্রহণ না করলে জাতিকে সঙ্গে নিয়ে বিরোধীদলের যে ভূমিকা তা পালন করবেন।

মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে দেশের সামুদ্রিক জলসীমায় ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
৪৪ মিনিট আগে
টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে ট্রলারডুবিতে অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
১ ঘণ্টা আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিট রাস্তায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খিলক্ষেতের বসুন্ধরা ২ নম্বর আন্ডারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে