স্ট্রিম প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফুটপাতে বেচাবিক্রি আশঙ্কাজনক হারে কমেছে। ক্রেতা সংকট ও বৃষ্টির কারণে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দীর্ঘ সময়ের মধ্যে এবারই সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছেন তাঁরা।
সোমবার (২৫ মে) সরেজমিনে মিরপুর-১০ এলাকায় এই চিত্র দেখা গেছে।
ফুটপাতের প্যান্ট বিক্রেতা আসলাম জমাদ্দার জানান, আগের তুলনায় এবার প্রায় ৫০ শতাংশ বিক্রি কমে গেছে। এবারের বেচাবিক্রি মোটেও আশানুরূপ নয়। একই স্থানে প্যান্ট বিক্রি করেন মোহাম্মদ রফিক।
তিনি তাঁর দীর্ঘ ব্যবসায়িক জীবনের হতাশা তুলে ধরে বলেন, 'গত দশ বছরেও এত খারাপ বিক্রি হয়নি। ডালভাত খাইতেও পারব না বলে মনে হচ্ছে।'
পোশাকের পাশাপাশি জুতার বাজারেও একই রকম মন্দাভাব দেখা গেছে। জুতা বিক্রেতা মোহাম্মদ রাতুল এবারের বিক্রি নিয়ে অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন। আরেক জুতা বিক্রেতা মোহাম্মদ সামির বলেন, বৃষ্টির কারণে বেচাবিক্রি প্রায় বন্ধের মুখে। তিনি আরও উল্লেখ করেন, রোজার ঈদের তুলনায় এই ঈদে এমনিতেই কেনাকাটা কম হয়, তবে এবার বিক্রির পরিমাণ স্বাভাবিকের চেয়েও অনেক কম।
মিরপুর-১০ নম্বরে পাঞ্জাবি বিক্রি করেন হোসেন পান্না। তিনি জানান, 'এই সময়ে আগে আমরা প্রতিদিন গড়ে ২০ হাজার টাকা বিক্রি করতাম। এবার তা কমে ১০ থেকে ১২ হাজারে নেমে এসেছে। বৃষ্টির কারণে আজ বিক্রি আরও কম।'
সব মিলিয়ে মিরপুর-১০ এর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এবারের ঈদুল আজহার বাজার মোটেও অনুকূলে নেই। লোকসান আর আশানুরূপ বিক্রি না হওয়ায় তাঁদের দিন কাটছে চরম দুশ্চিন্তায়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে