স্ট্রিম প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগে ২৪ ঘণ্টা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন শেষে শাহবাগে সমাবেশ থেকে এ সময় দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে চূড়ান্ত আন্দোলনের দিকে যাব আমরা।’
এর আগে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। এ উপলক্ষে বেলা সাড়ে ৩টা থেকে ছাত্র-জনতা শাহবাগ চত্বরে অবস্থান নেন। সরেজমিন দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা শেষে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন অসংখ্য মানুষ হন। বেলা আড়াইটার দিকে জানাজা পড়ান ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজার আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের উপস্থিত জনতাকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগে জড়ো হতে বলেন। পরে জানাজা শেষে তাঁর লাশবাহী গাড়ি নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট সড়কে ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি। এর পর গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।
ওসমান হাদি ছিলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে তিনি গড়ে তুলেছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ। এ ছাড়া তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
১০ ঘণ্টা আগে