স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংকে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সাধারণ গ্রাহকেরা।
আজ রবিবার (২১ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরামের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে ব্যাংকের শেয়ারহোল্ডার ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সাত দফা দাবিতে যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক যৌক্তিক আন্দোলন চালিয়ে আসছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলমান থাকবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ প্রাথমিকভাবে ইতিবাচক মনে হলেও কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এটি ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের মাঝে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
অনতিবিলম্বে সাত দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘সাত দফা দাবি পূরণ হলে ইসলামী ব্যাংকে সম্পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আসবে এবং আমানতকারীদের আস্থার চরম সংকট দ্রুত কেটে যাবে।’
গ্রাহক ফোরামের দাবিগুলো হলো—সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা; ২০১৭ সালে গায়ের জোর ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে অন্যায়ভাবে কেড়ে নেওয়া বৈধ মালিকানা প্রকৃত শেয়ারহোল্ডারদের কাছে ফিরিয়ে দেওয়া; ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং এস আলমসহ সব ব্যাংক লুটেরাকে দ্রুত বিচারের আওতায় আনা; ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান সব ধরনের আতঙ্ক দূর করা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকা; ব্যাংকের লুণ্ঠিত সব অর্থ উদ্ধার ও এস আলমের সব সম্পদ বাজেয়াপ্ত করা; ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা অবিলম্বে বাতিল করা এবং জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া অসত্য বক্তব্য এবং এস আলমের হাতে পুনরায় ব্যাংক তুলে দেওয়ার যে প্রচ্ছন্ন আভাস দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে