স্ট্রিম প্রতিবেদক

ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোম্পানিগুলোর সম্মিলিতভাবে দাম বাড়ানোকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে। তিনি জানান, ‘যে কর্মকাণ্ডটা উনারা করেছেন, এর কোনো আইনগত ভিত্তি নেই।’
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, গতকাল ক্রয় কমিটিতে টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন ও ১ কোটি লিটার রাইস ব্রান ওয়েল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। বাজারে ব্যবসায়ীরা যে দামে ভোজ্যতেল বিক্রি করছেন, তার চেয়ে প্রায় ২০ টাকা কম দামে কোম্পানিগুলো সরকারকে তেল সরবরাহ করেছে। বাজারে অতিরিক্ত মূল্য নেওয়ার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা এ সময় বলেন, ‘৫০ লাখ লিটার তেল যদি টেন্ডারে ২০ টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে।’
বাজার নিয়ন্ত্রণে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই, তা সরকারের পদক্ষেপের মাধ্যমেই বোঝা যাবে।
রমজানের প্রস্তুতি প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, সবক্ষেত্রেই পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আমদানির জন্য প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) গতবারের তুলনায় বেশি খোলা হচ্ছে, ফলে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।
বাণিজ্য উপদেষ্টা জানান, চিনির দাম কমছে, ছোলার দাম কমার আশা করা হচ্ছে। ডাল, ডিমসহ আরও কিছু পণ্যের দামও কমেছে। যৌক্তিক সমাধানের দিকেই সরকার যাবে বলে মন্তব্য করেন তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে