স্ট্রিম প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কে কাভার্ড ভ্যান আটকে টাকা নেওয়ার অভিযোগে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। বাকিদের মধ্যে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চার কনস্টেবল রয়েছেন।
গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে তাঁদের থানা থেকে প্রত্যাহার করার হয়। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তাঁদের হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন ওসি মামুন রহমান, এএসআই বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল, মো. জহির মিয়া।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে ৩ জুলাই সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল একটি কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী কাভার্ড ভ্যান। সড়কের খাটিহাতা এলাকায় গাড়িটি আটক করেন মহাসড়কে কর্তব্যরত খাটিহাতা হাইওয়ে থানার টহল পুলিশের সদস্যরা। অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন তাঁরা। এই ঘটনা নিয়ে রবিবার (১২ জুলাই) বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রকাশ হয়।
প্রচারিত ওই সংবাদে উল্লেখ করা হয়, গাড়ি আটকে টাকা নেওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হলে টাকা ফেরত দেন অভিযুক্ত এএসআই। কিন্তু টাকা নেওয়ার বিষয়ে থানায় অভিযোগ করতে গেলেও টালবাহানা করা হয়।
সোমবার খাটিহাতা হাইওয়ে থানার দায়িত্বে ছিলেন উপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া। তিনি বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি দায়িত্ব পালন করছি।’
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম ছয় পুলিশ সদস্যের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে