স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির প্রাক্কালে জাতীয় সংসদে প্রশাসনে এখনো বিগত সরকারের প্রভাব অব্যাহত থাকা এবং জুলাই আন্দোলনের কর্মীদের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন সংসদ সদস্য।
বুধবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত বলেন, বর্তমান সংসদ ও সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আর কয়েক দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই বিপ্লবের দুই বছর পূর্ণ হতে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে হুমকি-ধমকি দিচ্ছে।
প্রশাসনে বিগত সরকারের প্রভাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পুলিশ ও প্রশাসনে নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো দায়িত্বে রয়েছেন। তার দাবি, এদের মধ্যে অনেকে বিগত সরকারের রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শেখ মনজুরুল হক রাহাত বলেন, এসব ব্যক্তিকে এখনো বিভিন্ন থানাসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়া হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমান সরকারের নীতিমালা বাস্তবায়ন এবং জনগণের স্বার্থ রক্ষায় তারা কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
অন্যদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের কর্মী ওসমান হাদীকে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
তিনি বলেন, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনার বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পাশাপাশি আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
তাদের মতে, গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য অর্জন এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনিক সংস্কার, জবাবদিহি এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে