স্ট্রিম প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কোরবানির বর্জ্য দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন।
তিনি বলেন, ‘আমরা আজ মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শনে এসেছি। আশা করছি রাত ২টার অনেক আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হবে।’
তিনি আরও জানান, এই কার্যক্রম আগামী আরও দুই দিন চলমান থাকবে। কোরবানির বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন কাজ করছে।
এ সময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন। সেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করবে। নগরবাসী আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে নগর পরিষ্কার করতে সক্ষম হবো।’
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান রয়েছে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ‘আপনারা আস্থা রাখবেন এবং বর্জ্য অবশ্যই পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন।’
বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ৭৩৬টি ট্রিপের মাধ্যমে মোট ৩ হাজার ১৫৮ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।
পরিদর্শন কার্যক্রমে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ ছিল ৫২ দশমিক ২৫ মিটার। পানি বিপৎসীমা অতিক্রম করায় লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
১২ মিনিট আগে
বিগত সরকারের আমলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে প্রাক্কলিত ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
৩৩ মিনিট আগে
রাঙামাটিতে টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক জরুরিভিত্তিতে মেরামতে অন্তত ১ কোটি টাকা ব্যয় হবে বলছেন প্রকৌশলীরা। এদিকে মারিশ্যা-বাঘাইহাট সড়কের বিভিন্নস্থানে দেবে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে পাঁচদিন ধরে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের সাত জেলায় বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৩ জুলাই) দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিবৃতিতে এ দাবি জানান তারা।
১ ঘণ্টা আগে