স্ট্রিম ডেস্ক
-109d84-720x405.webp)
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় ১৭৮ ভারতীয়, ৬৫ আমেরিকানসহ ৩৩ দেশের অন্তত ৭৭৭ নাগরিক নিখোঁজ রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, এই দুর্যোগে দেশটিতে ৫১৭ বিদেশি পর্যটক নিখোঁজ হয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিব্বতের গিরং কাউন্টিতেও ২৬০ বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন।
তবে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, বন্যায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
নেপাল পর্যটন বোর্ডের তালিকা অনুযায়ী, নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ ভারতের নাগরিক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ৬৫, ইউক্রেনের ৫৩, যুক্তরাজ্যের ৩৩ এবং কানাডার ২৫ নাগরিক নিখোঁজের তালিকায় রয়েছেন।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ৫৫ নাগরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যদিও নেপাল পর্যটন বোর্ড এই সংখ্যা ৫১ বলে উল্লেখ করেছে।
অস্ট্রেলিয়ার ৩৫ জন নাগরিক নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি জানিয়েছেন, নিখোঁজ নাগরিকদের অবস্থান শনাক্তে অস্ট্রেলিয়া সরকার নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি জলবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত তাদের ৯ জন নাগরিক নিখোঁজ এবং অপর ১০ জন দুর্গত এলাকায় আটকা পড়েছেন।
এ ছাড়া সিঙ্গাপুরের ৯, জার্মানির ৮, রাশিয়ার ৮, দক্ষিণ আফ্রিকার ৬ এবং লাটভিয়ার ৬ জন নাগরিকের সন্ধান মিলছে না।
নিউজিল্যান্ডের অন্তত ৫ জন পর্যটকও নিখোঁজ রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড নিশ্চিত করেছে, বেলারুশ, বেলজিয়াম, বুলগেরিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, কাজাখস্তান, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, পর্তুগাল, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড এবং সুইডেনের কয়েকজন নাগরিকও নিখোঁজ রয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স
-109d84-480x270.webp)

.png)

আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এছাড়া তিব্বতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে ১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নেপাল পুলিশ জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। অন্যদিকে তিব্বত অঞ্চলে ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে চীনা গণমাধ্যম। নেপাল ও তিব্বতজুড়ে এখনো ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখো
১২ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯২ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ, যাদের মধ্যে ৭০০ জনই বিদেশি পর্যটক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে নেপাল পুলিশ।
১২ ঘণ্টা আগে
নেপালের নুওয়াকোট জেলার ত্রিশূলি মাধ্যমিক বিদ্যালয়ে অন্য দিনের মতোই ক্লাস চলছিল। হঠাৎ শিক্ষকদের চিৎকার শুনতে পায় একাদশ শ্রেণির ছাত্র জ্ঞান দীপ সাপকোটা। জ্ঞান দীপ জানায়, ‘শিক্ষকরা আমাদের দ্রুত বিদ্যালয় ছাড়তে বলেন। আমাদের কয়েকজন একটি পুরোনো সেতু পেরিয়ে নিরাপদ জায়গায় যাই। অধিকাংশ শিক্ষার্থী পাহাড়ে আ
১৩ ঘণ্টা আগে