রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৪: ৪১
ডিএমপির লোগো
ডিএমপির লোগো

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের রমনা বিভাগ ২০ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৬ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত