স্ট্রিম প্রতিবেদক

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
আজ বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ করা হয়।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে আজকে আমাদের আরও একটি মামলা ছিল, শামীম ওসমানের নারায়ণগঞ্জের মামলা। সেখানে একজন শহীদের ভাই সাক্ষ্য দিয়েছেন। তিনি শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ অনেকের বিরুদ্ধে সরাসরি গুলি ছুড়ে তাঁদের হত্যা করার অভিযোগ করেছেন।’
হামলা ও হতাহতের ঘটনার বিবরণ দিয়ে তিনি আরও বলেন, ‘সেখানে অনেক লোক হতাহত হয়েছে। ১৯ জুলাই তাঁরা গুলি ছুড়েছেন। ৫ আগস্টও তাঁরা গুলি ছুড়েছেন। দুজনই উপস্থিত থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছেন বলে সাক্ষী আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।’
মামলার প্রথম সাক্ষী মো. আবুল বাশার অনিক ট্রাইব্যুনালে তাঁর জবানবন্দিতে জানান, তিনি জুলাই আন্দোলনের শহীদ মো. আবুল হাসান স্বজনের বড় ভাই। ২০২৪ সালের ১৯ জুলাই জালকুড়ি-নারায়ণগঞ্জ লিংক রোডে আন্দোলন চলাকালে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমানসহ ১৫০ থেকে ২০০ জন অস্ত্রধারী ব্যক্তি ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। এতে আদিল ও আবুল হোসেন মিজি নামে দুজন নিহত হন।
পরবর্তীতে ৫ আগস্ট সকাল আটটার দিকে তিনি ও তাঁর ভাই চাষাড়া মোড়ের দিকে আন্দোলনে যোগ দিতে যান।
জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ‘তখন ল্যাবএইড হাসপাতাল-এর গলিতে শামীম ওসমানের নেতৃত্বে তাঁর ছেলে অয়ন ওসমান, তাঁর ভাতিজা আজমেরী ওসমান, তাঁর শ্যালক তানভীর রহমান টিটু, শাহ নিজাম, আব্দুল করিম বাবু (ডিস বাবু), কামরুল হাসান মুন্না, ছাত্রলীগ নেতা শুভ, রিয়াদ, সোহানুর রহমান শুভ, ছাত্রলীগ নেতা মেহেদী, ফরহাদসহ আরও ১০০ থেকে ২০০ জন অস্ত্রধারী আমাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। অয়ন ওসমানের পিস্তল থেকে ছোড়া গুলি আমার ভাই স্বজনের বুকের বাঁ পাশে বিদ্ধ হয়।’
জবানবন্দিতে অনিক আরও অভিযোগ করেন, গুলিবিদ্ধ ভাইকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শামীম ওসমানের নির্দেশ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করেনি বা কোনো চিকিৎসা দেয়নি। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাজলা ফ্লাইওভার এলাকায়ও তাঁদের লক্ষ্য করে ছররা গুলি চালানো হয়।
ঢাকা মেডিকেলে অপারেশনের পর জ্ঞান ফিরলে স্বজন তাঁর ভাইকে জিজ্ঞেস করেছিলেন, ‘হাসিনার পতন হয়েছে কি না।’ শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার খবর শুনে স্বজন মুচকি হাসি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলেন। এরপর তিনি আর কোনো কথা বলেননি। পরদিন ৬ আগস্ট বিকেলে তিনি মারা যান।
মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় অস্ত্র হাতে ১০ জনকে হত্যার অভিযোগে তিনটি পৃথক অভিযোগ আনা হয়।
পরে ৪ মার্চ ট্রাইব্যুনাল পলাতক ১২ আসামিকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। ৫ এপ্রিল মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করা হয়।
পরবর্তীতে ১৩ মে ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শামীম ওসমানের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় এবং ১০ জুন মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করে।
তদন্তের স্বার্থে শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমান ছাড়া মামলার বাকি নয় আসামির নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী কার্যক্রমের জন্য নতুন দিন নির্ধারণ করেছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
২৪ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে গত কয়েক দিনের বৃষ্টিতেই ধস দেখা দিয়েছে। যান চলাচল শুরুর বছর না গড়াতেই ৯০০ কোটি টাকার সেতুর সড়কে গর্ত তৈরি হওয়ায় নির্মাণকাজ ও মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে সমুদ্র বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে