স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল তাঁকে সাজা পরোয়ানায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, হাসিবুর রশীদ দীর্ঘদিন পলাতক ছিলেন। মোহাম্মদপুর থানা পুলিশ শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। আজ থেকেই হাসিবুর রশীদের সাজাভোগ শুরু হবে।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ওকালতনামা দাখিলের অনুমতি চাইলে ট্রাইব্যুনাল বিধি মোতাবেক তা দাখিলের নির্দেশ দিয়েছেন বলেও জানান এই প্রসিকিউটর।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর দণ্ডিত সাবেক এই উপাচার্য আপিলের সুযোগ পাবেন জানিয়ে তিনি বলেন, আমাদের রায় প্রোনাউন্স হয়েছে ঠিকই। কিন্তু সার্টিফাইড কপি এখনো পাওয়া যায়নি। জাজমেন্ট পাওয়ার ৩০ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন।
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর অবস্থান টের পেয়ে আটকে রেখে পুলিশকে জানান। পরে পুলিশ হাসিবুর রশীদকে গ্রেপ্তার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৯ এপ্রিল রায় দেন ট্রাইব্যুনাল-২। রায়ে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে