রংপুরে বাস চাপায় মাদ্রাসা সুপার নিহত, আগুন দিল বিক্ষুদ্ধরারংপুর শহরে বাস চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তবে মাদ্রাসা সুপারের মৃত্যুতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের পর দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। রোববার সকালে ১০টার দিকে রংপুরের মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।১২ জুলাই ২০২৬
আপনারা কোন দেশের শাসক, কাকে খুশি করছেন, বিএনপিকে ডা. শফিকুরসীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরব থাকার কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিস্তীর্ণ এলাকা সীমান্ত। সেখানে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। অথচ আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে।১১ জুলাই ২০২৬
হাসিনা ফিরলে বিচার, প্রস্তুত ফাঁসির দড়ি: নাহিদ ইসলামশেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে। আমরা ফাঁসির দড়ি প্রস্তুত করে তাঁর জন্য অপেক্ষা করছি।১১ জুলাই ২০২৬
উত্তরের কৃষিতে ৩০০০ কোটির তহবিল, ঋণ ৯ শতাংশ সুদেউত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়তে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এখান থেকে শুধু রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ঋণ পাবেন। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে।০৬ জুলাই ২০২৬
বর্ষায় ঢাকার বাইরে ডেঙ্গু বাড়ার শঙ্কাঢাকার বাইরে পাঁচ বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাবে ভিন্নতা দেখা যাচ্ছে। রাজশাহীতে ডেঙ্গু কমলেও বাড়ছে চট্টগ্রামে। আবার রংপুরে চলতি বছর কারও মৃত্যু না হলেও ছোট বিভাগ ময়মনসিংহে মৃত্যুর সংখ্যা পাঁচজন।০২ জুলাই ২০২৬
বদরগঞ্জে ৪৮ ঘণ্টায় ৭ জনের লাশ উদ্ধাররংপুরের বদরগঞ্জে গত ৪৮ ঘণ্টায় পৃথক ঘটনায় সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার থেকে সোমবার ( ২৯ জুন) পর্যন্ত উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে গলায় ফাঁস দিয়ে এবং বাকি চারজন ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।৩০ জুন ২০২৬
মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা, মুসল্লিদের ক্ষোভরংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগ তুলে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মুসল্লিরা।২৫ জুন ২০২৬
হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যুতে মেডিকেলের ছাত্র গ্রেপ্তাররংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় কোচিংয়ের সাবেক শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবার করা মামলায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।২৩ জুন ২০২৬
রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যুরংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত হোটেল নর্থভিউয়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম নুসজাত। সে রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের থেকে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল জানিয়েছে পুলিশ।২২ জুন ২০২৬
নিখোঁজের পরদিন বাড়ির পাশে মিলল শিশুর লাশরংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন সানজিদার (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির পাশের পাটখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।২০ জুন ২০২৬
রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য আটকরংপুর মহানগরীতে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের ছয় সদস্যকে আটক করেছে মহানগর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।২০ জুন ২০২৬