স্ট্রিম ডেস্ক

স্ট্রিম প্রতিবেদক
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে দুই দিনের ব্যবধানে আবারও ৩০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ছাড়া সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠিয়েছে বাহিনীটি।
আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে এ সব ঘটনা ঘটে। পরে বিজিবি তাদের আটক করে স্থানীয় থানা-পুলিশে হস্তান্তর করে।
কাঁটাতারের গেট খুলে প্রবেশ
মঙ্গলবার ভোরের দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে ৩০ জন নারী, পুরুষ ও শিশুকে ঠেলে পাঠায় বিএসএফ। পরে উপজেলার কেদারগঞ্জ এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্য ও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের আটক করেন মুজিবনগর থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক।
এর আগে রবিবার (২৫ মে) ভোরের দিকে একই সীমান্ত এলাকা দিয়ে ১৯ জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ।
মঙ্গলবার আটক ব্যক্তিরে সম্পর্কে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার নাজমুল আহসান বলেন, ‘বিএসএফ যে ব্যক্তিদের ঠেলে দিয়েছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের অধিকাংশই অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। বিএসএফ তাদের আটক করে মুজিবনগর সীমান্ত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা তাদের থানা-পুলিশে সোপর্দ করেছি।'
আটক ব্যক্তিদের মধ্যে আছেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার টগরপাড়া গ্রামের মোহাম্মদ বজলুর (৪০), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৪৪), মেয়ে মর্জিনা খাতুন (৯), মোছা মিম (৪), ছেলে মোহাম্মদ রাসেল (২১)। একই জেলার ফুলবাড়ী থানার নগরাজপুর গ্রামে আলিমুদ্দিন (৫০), তাঁর ছেলে আতিকুর (৩০) ও আতিকুরের হামিমা (৩)। একই গ্রামের আমিনা খাতুন, মনিরা খাতুন (৪০), হালিমা (১৮) ও আতিকুরের মেয়ে হামিমা (৩)।
জেলার নাগেশ্বরী থানার বালাসিপাড়া গ্রামের ইচা আলী, তার স্ত্রী আকলিমা খাতুন, ছেলে ইসমাইল (৮) ও ইব্রাহিম (১৫), মেয়ে ইসমি (৩), একাই গ্রামের সুমনা খাতুন (১৭)। একই উপজেলার ফুলবাড়ী থানার নগরাজপুর গ্রামের হারুনের স্ত্রী ববিতা খাতুন (১৫) ও ছেলে ওবায়দুর (৭ মাস); ধর্মপুর গ্রামের কল্পনা বেগম (২৭), অজয়টারি গ্রামের ইয়াসমিন (২০), আতিকুলের ছেলে ইয়ানুর (২) ও ইয়াসিন (৫), তাঁর মেয়ে ফাতেমা (১)।
এ ছাড়া ফুলবাড়ী উপজেলার ভোগারকুটি গ্রামের হুজুর আলীর ছেলে মনির হোসেন ও মেয়ে আদরি (২), কাশিয়াবাড়ী গ্রামের কিতাব আলীর ছেলে শাহানুর (২৯) ও নুর ইসলাম (৯); বালাসিপাড়া ডাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফ (১৯)।
৩০ জনকে আটকের তথ্য নিশ্চিত করেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কুশখালী সীমান্তে আটক ২৩ জন
এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে দেয় বিএসএফ। আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে ৩৩ বিজিবি সদর দপ্তরে নিয়ে রাখা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মাসুম বলেন, ২৩ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের উদ্ধার করে দপ্তরে রাখা হয়। তাদের নাম পরিচয় যাচাই-বাছাই শেষ করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে