
দেশে হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ৯০৯ জনের মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে।
তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হাম ও হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৪৭০ জন। এরপর সিলেট বিভাগে ১৬০, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৭৯, বরিশালে ৭৬, চট্টগ্রামে ৭৬, খুলনায় ৩৮ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
আক্রান্ত ও হাসপাতালে ভর্তির দিক থেকেও ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে এ বিভাগে ৫৬ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিশ্চিত হাম শনাক্তের সংখ্যাতেও শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে এখন পর্যন্ত ১২ হাজার ২২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা গেছে ৭২ হাজার ৪৫৯ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
.png)
-028855-256x144.webp)





-8efa4b-256x144.webp)