স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে রফিকুল ইসলামসহ তিন ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (৫ মে) বিচারপতি এ. কে. এম. জহিরুল হক ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে সাবেক রেলমন্ত্রীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি সাংবাদিকদের জানান, ‘শুনানিতে তিনটি হত্যা মামলায় আদালত নুরুল ইসলাম সুজনের জামিন মঞ্জুর করেছেন।’
মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ইমরান হোসেন নামের এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
এছাড়া একই আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায়ও তাঁকে ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়। পরে ২২ সেপ্টেম্বর পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রফিকুল ইসলাম হত্যার ঘটনায় ২০২৪ সালের ২৮ আগস্ট তাঁর স্ত্রী নাজিয়া আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৫ জনকে আসামি করা হয়েছে।
তবে সাবেক রেলমন্ত্রীর কারামুক্তিতে আইনি বাধা আছে কি না, তা এখনো খতিয়ে দেখছেন আইনজীবীরা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে