স্ট্রিম প্রতিবেদক

২০২৩-২০২৪ করবর্ষের স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য ঝুঁকিভিত্তিক অডিট নির্বাচনের নীতিমালায় ৭৫ বছর বা তার বেশি বয়সী করদাতাদের অডিট সিলেকশন থেকে বাদ রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ৯ জুন এনবিআরের কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন উইংয়ের দ্বিতীয় সচিব অর্পী বণিক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনাসহ অডিট নির্বাচনের নতুন নীতিমালা প্রকাশ করা হয়।
চিঠির তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৪ করবর্ষে প্রথম পর্যায়ে ‘স্পনটেনিয়াস র্যান্ডম’ পদ্ধতিতে অডিটের জন্য ১৫ হাজার ৪৯৪টি মামলা নির্বাচন করা হয়েছিল। এরপর দ্বিতীয় পর্যায়ে মোট ৩৬ লাখ ৭২ হাজার ৩০৩টি আয়কর রিটার্ন থেকে ‘রিস্ক বেসড অডিট সিলেকশন’-এর ভিত্তিতে মোট ৭২ হাজার ৩৪১টি মামলা নির্বাচন করা হয়।
এই পর্যায়ে পূর্বে অডিটের জন্য বিবেচিত হয়নি এমন ১ লাখ ৩৭ হাজার ৯৭০টি আয়কর রিটার্ন হতে রিস্ক অ্যানালাইসিসের মাধ্যমে কিছু শর্ত বা ক্রাইটেরিয়া অনুযায়ী অডিট মামলা নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠি অনুযায়ী, প্রতিটি সার্কেলের রিটার্ন হতে করদাতার প্রদর্শিত মোট সম্পদ ও প্রদর্শিত আয় এবং প্রদর্শিত নিট সম্পদ ও জমা দেওয়া করের অনুপাতের যোগফলের ভিত্তিতে সর্বোচ্চ ঝুঁকির ১ দশমিক ৪ শতাংশ অডিট মামলা নির্বাচন করা যাবে।
এ ছাড়াও প্রতিটি সার্কেলে যারা শূন্য কর প্রদান করেছেন কিন্তু সর্বোচ্চ সম্পদ প্রদর্শন করেছেন, এমন করদাতাদের মধ্য হতে শূন্য দশমিক ৩ শতাংশ অডিট মামলা নির্বাচন করা যাবে।
চিঠি অনুযায়ী প্রতিটি সার্কেলে সর্বোচ্চ সম্পদ প্রদর্শন করেছেন এমন করদাতাদের মধ্য থেকে শূন্য দশমিক ৩ শতাংশ নির্বাচন করা যাবে।
এ ছাড়াও ২০২২-২০২৩ করবর্ষে যে সব রিটার্ন অডিটে পড়েছিল, সেই করদাতাদের এবারের অডিট সিলেকশন থেকে বাদ রাখা যাবে।
এ ছাড়াও চিঠি অনুযায়ী, উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রতিটি সার্কেলে সর্বোচ্চ ৫০টি এবং সর্বনিম্ন ২০টি পিএসআর এন্ট্রির ক্ষেত্রে ৫টি অডিট মামলা নির্বাচন করা যেতে পারে। এই সংখ্যা অক্ষুণ্ন রাখার সুবিধার্থে প্রয়োজনে ক্রাইটেরিয়া বা শর্তের হার আনুপাতিক হারে কমানো বা বাড়ানো যাবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে