স্ট্রিম প্রতিবেদক

‘নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধানের দিকে যেতেই হবে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। যদি সরকার মনে করে লাখো মানুষ ঘরে ফিরে গেছে, তাহলে তারা বড় ভুল করছে। আমরা শহীদ আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি—বাংলার প্রতিটি গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, শহরে আমরা পৌঁছাব। ৩ আগস্ট ঢাকায় প্রবেশ করব ছাত্র, শ্রমিক, তরুণ প্রজন্মকে নিয়ে এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে ছাড়ব।’
রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনেই জুলাই পদযাত্রা। ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাদের কথা শুনব এবং শহীদ আবু সাঈদের স্বপ্ন তাদের কাছে পৌঁছে দেব। এই পদযাত্রা মূলত নতুন রাষ্ট্র নির্মাণের ডাক। নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করে এনসিপি। এর আগে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় নেতারা আবু সাঈদের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনেই জুলাই পদযাত্রা। ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাদের কথা শুনব এবং শহীদ আবু সাঈদের স্বপ্ন তাদের কাছে পৌঁছে দেব। এই পদযাত্রা মূলত নতুন রাষ্ট্র নির্মাণের ডাক।’
এনসিপির এই নেতা মনে করিয়ে দেন, ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন কেবল একটি ফ্যাসিবাদবিরোধী লড়াই ছিল না—বরং সেটি ছিল নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের জন্য একটি গণ-আন্দোলন। ‘ঠিক এক বছর আগে, ১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছিল। সেই আন্দোলনে আবু সাঈদসহ হাজারো তরুণ, ছাত্র-জনতা শামিল হয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন দ্রুতই গণবিস্ফোরণে রূপ নেয় এবং ফ্যাসিবাদী সরকারের পতনের ভিত্তি তৈরি করে’, বলেন নাহিদ ইসলাম।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নতুন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাম্য, ন্যায়বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠা না পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না।’
আবু সাঈদের পরিবারের সদস্যরা জানান, তাঁর শাহাদাত যেন একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র নির্মাণে পথ দেখায়। শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, ‘আমরা চাই সাঈদের রক্ত বৃথা না যাক। রাষ্ট্র যেন প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ আরও অনেকে।
পীরগঞ্জের কর্মসূচি শেষে এনসিপির নেতারা গাইবান্ধায় যান। সেখানে আরও পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে