স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই পেয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুলের মিল থাকা এই মহিষটি দেখতে খামারের পর এবার চিড়িয়াখানাতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রাণীটির ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যেই এখানে রাখা হয়েছে।
গত বুধবার রাতে মহিষটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনা হয় এবং রাতেই নির্ধারিত জায়গায় রাখা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার চিড়িয়াখানার পরিচালক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা আকর্ষণ হিসেবে মহিষটিকে চিড়িয়াখানায় আনিনি। এটি আসলে একটি ব্যতিক্রমী প্রাণী। সাধারণত মহিষের অ্যালবিনিজম হয়, কিন্তু এর গায়ের রং একটু বিশেষ ধরনের।’
প্রাণীটিকে সংরক্ষণের উদ্যোগের কারণ হিসেবে চিড়িয়াখানার পরিচালক বলেন, ‘যখনই এ ধরনের বিশেষ প্রাণী পাওয়া যায়, সেটাকে নিয়ে রিসার্চ করা বা কনজার্ভ (সংরক্ষণ) করা সরকারের একটা উদ্দেশ্য থাকে। আমরা আসলে সেই কনজার্ভেশনের উদ্দেশ্যেই এখানে এটা এনেছি।’
গবেষণার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে করেছি তার কোট কালারটা ভিন্ন রকম, হেয়ার কালারটা ভিন্ন রকম। সেই কারণে আমরা তাকে চিড়িয়াখানাতে জাস্ট কনজার্ভ করার জন্য এনেছি। আমাদের দেশে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন ও বিশ্ববিদ্যালয় আছে; নিশ্চয়ই তারা এ বিষয়টা নিয়ে ভাববে এবং গবেষকরা এগিয়ে আসবেন।’
খবরে ১৫ দিন কোয়ারেন্টাইনে রাখার কথা বলা হলেও আগেভাগেই মহিষটিকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। মিরপুরের রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ও পেশায় প্রকৌশলী মোহাম্মদ রাসেল বলেন, ‘যদি আজকে এটা কোরবানি হয়ে যেত, তাহলে হয়তো বাস্তবে আমরা কেউ এটাকে আর দেখতে পারতাম না। খবরে যখন জানতে পারলাম স্বরাষ্ট্রমন্ত্রী মহিষটিকে নিজস্ব হেফাজতে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় রেখেছেন, তখন স্বচক্ষে দেখার জন্যই মূলত এখানে আসা।’
চেহারার সাদৃশ্য নিয়ে তিনি বলেন, এটা একটা আজব জিনিসের মতো হয়ে গেছে, বেশ হাইপ তৈরি হয়েছে। ওর সম্মুখভাগ দেখে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে হেয়ার স্টাইল, তার সাথে ৮০ শতাংশ মিল রয়েছে।
গাজীপুর থেকে সন্তানসহ চিড়িয়াখানায় আসা দর্শনার্থী আসাদও আগেভাগেই মহিষটি দেখতে পেয়ে বিষয়টিকে ‘সারপ্রাইজ’ হিসেবে উল্লেখ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই অনুভূতি ব্যক্ত করেন বাউনিয়া থেকে আসা দর্শনার্থী আবদুল মতিন। তিনি বলেন, এত দিন চিড়িয়াখানায় এমন ভাইরাল কিছু ছিল না। সবাই ঘুরেফিরে এটাই খুঁজছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটিকে দেখে গাজীপুর থেকে হাটে ছুটে এসেছিলেন রাজীব দেবনাথ। তিনি বলেন, ‘নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে এখানে আনা হবে। হাটে এমনিতেও আসার কথা ছিল, তবে এটা স্পেশাল টার্গেট হয়ে গেছে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে