স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি এই বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। রাত সাড়ে ১১টার দিকে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
পরিদর্শনের সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সংস্থাটির মহাপরিচালককে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত ব্রিফিং দেন। পরবর্তী সময়ে তিনি চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র্যাব, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তাঁর বক্তব্যে উল্লেখ বলেন, ‘বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।’
এসময় তিনি বলেন, ‘চুয়াডাঙ্গাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এবং সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), কে–৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-ওয়ার্ন ক্যামেরাসহ প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।’
পরিদর্শনের শেষপর্বে মহাপরিচালক নির্বাচনী বেইজ ক্যাম্পের দায়িত্বরত সব কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে