স্ট্রিম প্রতিবেদক

জুলাই শহীদের পরিবার ও আহতরা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে। তাঁরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ সই অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছেন।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নিতে দেখা যায়।
অনুষ্ঠান স্থল থেকে স্ট্রিম প্রতিবেদক জানান, জুলাই সই অনুষ্ঠানের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে তার সামনে অতিথিদের জন্য চেয়ার সাজিয়ে রাখা হয়েছে। জুলাই শহীদের পরিবার ও আহতরা সেখানে গিয়ে অবস্থান নিয়ে বসে আছেন। আর অনুষ্ঠানমঞ্চ ও অতিথিদের জন্য রাখা ওই চেয়ারের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
জাতীয় ঐকমত্য কমিশন সূত্র জানায়, আজ বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান হওয়ার কথা। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন দাবিতে সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভ শুরু করে জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল।
পরে আজ সকালে সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন তাঁরা। একপর্যায়ে তাঁরা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাঁদের বাধা দেওয়া চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন।
জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেলের দাবি মূলত দুটি। সেগুলো হলো—শহীদ পরিবার-জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন। আর এই বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।
এই ব্যাপারে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সজীব দুপুর সোয়া ১২টার দিকে স্ট্রিমকে জানান, জুলাই শহীদের পরিবার ও আহতদের পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এছাড়া, তাঁদের আন্দোলন ঘিরে কোনো আটক বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে