স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত রোহিঙ্গাদের নির্বাচনের আগে ও ভোটের দিন জ্যাম্পের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি থেকে দেওয়া এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
ইসির নির্দেশনায় বলা হয়, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং অবৈধ অস্ত্রের উপস্থিতি নিয়ে গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। নির্বাচনের সময় কোনো পক্ষ যাতে রোহিঙ্গাদের ভোটকেন্দ্রে লোকবল হিসেবে ব্যবহার, অর্থের বিনিময়ে জাল ভোট প্রদান কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দমনে সহিংসতায় যুক্ত করতে না পারে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় রোহিঙ্গাদের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপের মাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়ানো এবং আরসা, আরএসও বা আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টির ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন পূর্ববর্তী সময় ও ভোটের দিন রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বাইরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
একই সঙ্গে ক্যাম্পের ভেতরে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জনসমাগম এড়াতে ক্যাম্পসংলগ্ন বড় বাজারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং এনজিও কর্মীদের ক্যাম্পে প্রবেশও সীমিত করা হবে।
নির্বাচনের সময় ক্যাম্পের ভেতরে সব ধরনের সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে মসজিদের ইমাম ও মাঝিদের মাধ্যমে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি ক্যাম্পগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মোতায়েন থাকবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে