স্ট্রিম প্রতিবেদক

জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থানের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবস্থান কর্মসূচিতে অবস্থান নিতে দেখা যায় ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীকে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ফেসবুকে লেখেন, ‘১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো বার্তা না আসলে ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’
ওই এক ঘণ্টা অতিক্রম হওয়ার পর জাবের আরেকটি স্ট্যাটাস দিয়ে বলেন, ‘১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার তরফ থেকে কোন বার্তা না আসলে ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত হন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম। এ ছাড়া ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমাকেও দেখা যায় অবস্থান কর্মসূচিতে।
আন্দোলনকারীদের অভিযোগ, হাদি হত্যাকাণ্ডের ৫৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গত এক সপ্তাহ ধরে তারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তাদের ধারণা, প্রধান উপদেষ্টার আশেপাশের কর্মকর্তারা এই বার্তা তার কাছে পৌঁছাতে দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল তদন্তের ৯০ শতাংশ কাজ শেষ। কিন্তু এরপরও মূল খুনি বা পরিকল্পনাকারীদের নাম উঠে আসেনি। আমাদের দেওয়া তথ্যগুলোও আমলে নেওয়া হয়নি। বর্তমান তদন্ত সংস্থাগুলোর ওপর আমাদের আস্থা নেই। আমরা চাই জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যার তদন্ত হোক, যেমনটি জুলাই গণহত্যার ক্ষেত্রে হয়েছে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬