স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্লবী থানা পুলিশ।
নিহতরা হলেন—মোহাম্মদ মাসুম (৩৫), তাঁর স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ছেলে মিনহাজ (৪) ও আসাদ (২)।
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, মিরপুর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ওয়াপদা ভবন সংলগ্ন বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান স্ট্রিমকে বলেন, ‘পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) ক্রাইম সিন ইউনিট কাজ করছে।’
প্রতিবেশীদের বরাতে পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ বা ঋণ সংক্রান্ত সমস্যার কারণে বাবা মাসুম প্রথমে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন।’
স্থানীয়রা জানান, পরিবারটি মিরপুর-১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে টিনশেড বাসায় ভাড়া থাকতো। স্বামী রিকশা চালাতো এবং স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করতো। এ পরিবার বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল। যার ফলে তারা ঋণগ্রস্ত ছিল। প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতো। হয়তো কোনো উপায় না পেয়ে পরিবারের শিশুদের নিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে।
এর আগে, পল্লবী থানার ডিউটি অফিসার এস আই সোহান স্ট্রিমকে বলেন, দুপুর ১২টার দিকে একই পরিবারের চারজনের মরদেহ পাওয়া গেছে খবরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তাঁরা মরদেহ উদ্ধার এবং তদন্ত শুরু করে। পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও ঘটনাস্থলে রয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে