স্ট্রিম প্রতিবেদক

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। বুধবার (২ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তা স্ট্রিমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, জো বাইডেন প্রশাসনের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ভিন্ন। তারা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না।
এর আগে একতরফাভাবে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র থেকে দুটি অলাভজনক প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসেছিল। প্রতিষ্ঠান দুটি হলো- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।
২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল বিএনপিসহ দেশের বড় রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগে ২০২৩ সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, যারা নিজ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, সেসব বাংলাদেশির ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। কাজেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে এই নীতি ঘোষণা করেছি।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ইইউর পক্ষ থেকে ইসিকে সমঝোতা স্মারকের একটি খসড়া দেওয়া হয়েছে। তারা নির্বাচন পর্যবেক্ষণে মোট ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায়।
ওইদিনই ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, যে খসড়াটি দেওয়া হয়েছে, সেটা পর্যালোচনা করে ইসি স্বাক্ষরের বিষয়ে এগোবে।
প্রতিনিধিদল কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘তারা (ইইউ) একটা এমওইউ করবেন আমাদের সঙ্গে। ফরেন মিনিস্ট্রি, আমাদের সঙ্গে এবং ইইউ—একটা ত্রিপক্ষীয় এমওইউ হবে, যে এমওইউর ধারাবাহিকতায় তাদের প্রতিনিধিদল আসবে।’
ইসি সচিব জানান, প্রতিনিধিদল ধারণা দিয়েছে, ১৫০ জনের মতো পর্যবেক্ষক আসবেন। তবে সবাই একসঙ্গে আসবেন না। ধাপে ধাপে আসবেন।
সাধারণত নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আবেদন আহ্বান করে ইসি। এ জন্য সমঝোতা স্মারক করা হয় না। এবার কেন নির্বাচন পর্যবেক্ষকের জন্য এমওইউ প্রয়োজন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘এটা তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। সে অনুযায়ী, আমাদের একটা খসড়া দিয়ে গেছেন।’
আগে কখনো এমন এমওইউ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তিনি আগে নির্বাচন কমিশনে কাজ করেননি। তাঁর পূর্ব অভিজ্ঞতা নেই।
ইইউর প্রতিনিধিদল যে খসড়াটি দিয়েছে, ইসি সেটা পর্যালোচনা করবে। ইসির কোনো পর্যবেক্ষণ থাকলে সেটা তাদের জানানো হবে বলেও জানান ইসি সচিব।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে