স্ট্রিম প্রতিবেদক

ছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদলের প্রতিনিধি দল সৌজন্যসাক্ষাৎ করে। ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, শিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলের সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে।’
ঢাবি হল কমিটিগুলা বিলুপ্ত করা হবে কিনা, এ বিষয়ে রাকিব বলেন, ‘ভিসি স্যার আমাদের বলেছেন হল রাজনীতি অবশ্যই থাকবে, তবে নিয়ন্ত্রিতভাবে। তিনি মবের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিলেন এবং ছাত্র রাজনীতি কেমন হবে, সেই বিষয়ে রূপরেখা অতি শীঘ্রই প্রশাসন থেকে প্রদান করা হবে।’
এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপ রয়েছে, যার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১, যেটির অ্যাডমিন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার। তিনি কীভাবে ভোটার হলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন রাকিব । ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কেন তারা এখনো বিচারের আওতায় আসেনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রাকিব জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠনগুলাতে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত কাউকে দায়িত্ব দেওয়া হতো না। কিন্তু ৫ আগস্ট-পরবর্তী সময় দেখা গেছে, সেখানে বিভিন্ন গুপ্ত রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এ বিষয়ে প্রশাসনকে প্রশ্ন করেছে ছাত্রদল। এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের হেনস্তা করার জন্য শিক্ষার্থী সংসদ-১ ও শিক্ষার্থী সংসদ-২-এর অ্যাডমিনদের ডেকে তাঁদের সতর্ক করেছেন প্রশাসন।
ব্রিফিংয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, নারী হলগুলাতে ছাত্রদলের কমিটিতে থাকা নেত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। পাশাপাশি তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করছে, সে বিষয়েও আলোচনা হয়েছে ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে