স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা থানাধীন আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. বাবলু মিয়া (৪০), পেশায় চা দোকানদার।
হাসপাতাল সূত্র জানায়, রাতে তালতলা এলাকায় জনতা গেইটের সামনে দুপক্ষের মারামারির সময় বাবলুর মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত ২টার দিকে (২৩ সেপ্টেম্বর দিবাগত) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের কাছে এ-সব তথ্য জানিয়েছেন বাববলুকে উদ্ধারকারী তালতলা এলাকার বাসিন্দা আব্দুর রউফ।
চা দোকানি বাবলুর মৃত্যু-তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ প্রসঙ্গে শেরে বাংলানগর থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এ এসআই মো. আবু জাফর সাদিক আজ সকালে স্ট্রিমকে জানান, গতকাল (২৩ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই পক্ষের মারামারি চলে। প্রতিপক্ষের আঘাতে বাবলু নামে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্বজনেরা প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যান, পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে