স্ট্রিম প্রতিবেদক

আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবের মুক্তির জন্য ১৯৬৯ সালে জামায়াত ইসলামী আন্দোলন করেছিল বলে জানিয়েছেন দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরী বলেন, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তখনকার জামায়াতে ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয়, আমাদের সাবেক আমির বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্য ১৯৬২ সালে বক্তব্য দিয়েছেন, ১৯৬৬ সালে বক্তব্য দিয়েছেন, ১৯৪৮ সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস হচ্ছে, যেখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেখানেই জামায়াতে ইসলামী গণতন্ত্র উদ্ধার করার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করেছে।
তিনি আরও বলেন, জাতি ইতিহাসের কাঠগড়ায় এবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। জাতি আমাদের স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আজকে কথা উঠেছে মুক্তিযোদ্ধা সম্পর্কে। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সংসদে মেহেরবানি করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বর্তমান জামায়াতে ইসলামীকে বিশ্লেষণ করে জামায়াতে ইসলামীকে দোষারোপ করা মোটেই ঠিক হবে না।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে