স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিচার দাবিতে আন্দোলনকালে হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষার্থী। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সোমবার (১৮ মে) এ ঘটনার বিচার ও তদন্ত প্রতিবেদনের দাবিতে প্রক্টর অফিসের সামনে একক অবস্থান কর্মসূচি পালন করেন ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী লামিশা জামান ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী। তিনি স্ট্রিমকে জানান, রোববার রাতে আন্দোলনের সময় উপাচার্য, প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতেই তাঁর গায়ে হাত দেওয়া হয়। অভিযুক্ত মো. নাঈম বিশ্ববিদ্যালয়ের বটতলার ‘পেটুক’ নামক খাবারের দোকানের কর্মচারী। ঘটনার পরপরই উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে পুলিশে দেন।
ঘটনার পর লামিশা দাবি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। রোববার রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে মামলা করেন।
লামিশার দ্বিতীয় দাবি, ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটির প্রতিবেদন জমার নির্দিষ্ট তারিখ ও সময় জানাতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
লামিশা স্ট্রিমকে জানান, সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও জাকসু ভিপি তাঁকে দেখতে আসেন। উপাচার্য তাঁকে আশ্বাস দেন, তদন্ত কমিটির মিটিং শেষ হলে সব জানানো হবে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে