স্ট্রিম প্রতিবেদক

পুলিশের আইনি কাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘বাধাদানকারীদের গ্রেপ্তার করে দ্রুত আদালতে সোপর্দ করতে হবে।‘ তিনি বলেন, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। সন্ধ্যায় পুলিশের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসন্ন জাতীয় নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, প্রাক-নির্বাচনি পরিবেশ শান্ত রাখতে মাঠে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে হবে। নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না।
এছাড়া থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে এবং এ সংক্রান্ত সরকারি পুরস্কারের বিষয়ে ব্যাপক প্রচার চালাতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। সভায় ২০২৫ সালের নভেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, পরোয়ানা তামিল, মামলার তদন্ত ও বিচারের ফলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।
সভায় অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন ও খোন্দকার রফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে