স্ট্রিম প্রতিবেদক

মে দিবস উপলক্ষে আয়োজিত ‘জাকসু রান ২০২৬’-এ সংহতি জানাতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ব্যতিক্রমী সাইকেল যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন একদল শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে পরিবেশবান্ধব এই যাত্রা সম্পন্ন হয়। আজ শুক্রবার (১ মে) তাঁরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) আয়োজিত রানে অংশ নেবেন।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে এই সাইকেল দলটি গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়। বিশ্বের সব শ্রমজীবী মানুষের নিরন্তর পরিশ্রম ও নীরব ত্যাগের প্রতি সংহতি জানানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। রানে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীরা আবারও সাইকেলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবেন।
উদ্যোক্তারা জানান, সংহতি জানানোই শেষ নয়, এই যাত্রার মধ্য দিয়ে একটি বিশেষ বার্তাও দেওয়া হচ্ছে; জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে পরিবেশবান্ধব সাইকেলের ব্যবহার যেন আমাদের দৈনন্দিন জীবনে আরও স্বাভাবিক হয়ে ওঠে। শ্রমিকের ঘামে গড়া পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য রাখার দায়িত্বও আমাদের সবার।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, শ্রমিক দিবস উদযাপন করার মতো দিন নয়, বরং নিজেকে শ্রমিকের অবস্থানে নিয়ে তাঁদের কষ্ট ও ত্যাগকে আপন করে একসাথে ভেদাভেদ ভুলে পথচলা শুরু করার দিন। যে মানুষগুলো প্রতিদিন ভোরে ঘর থেকে বের হয়ে আমাদের সমাজকে সচল রাখেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে ভালো উপায় হলো সেই চেতনাকে কর্মে পরিণত করা। সাইকেলে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া আমাদের কাছে একটি ছোট কষ্টের প্রতীক মাত্র। শ্রমিকেরা প্রতিদিন যা বহন করেন, তার তুলনায় এটি কিছুই নয়।
‘জাকসু রান ২০২৬’-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও গভীর করবে বলে আয়োজকেরা আশাবাদী। ডাকসু ও সাইক্লিং ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাকসুর নেতৃবৃন্দও।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে