স্ট্রিম প্রতিবেদক

দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।”
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের একটি উক্তি স্মরণ করেন। তিনি বলেন, “শহীদ জিয়া বলেছিলেন—জনগণই যদি রাজনৈতিক দল হয়, তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি।”
প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য ও সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, “জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে আমি এই সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছি আমি।”
নিজের রাজনীতিকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের মূল লক্ষ্য।”
একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার এই লক্ষ্য অর্জনে তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের সমর্থন ও সহযোগিতা চান। একই সঙ্গে জাতীয় সংসদের সব দলের নির্বাচিত সংসদ সদস্যদেরও সমর্থন ও সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি নিজেই এই তথ্য জানান।
১১ মিনিট আগে
প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকারের আসনে বসেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি বলেন, “দেশে ১৭ বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে।”
৩৭ মিনিট আগে
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে