স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শিশুটির নাম মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব (৩)। সোমবার (২৭ এপ্রিল) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড্ডার বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া এলাকার জুলহাস মিয়ার বাড়িতে ভাড়া থাকেন রিকশাচালক মোহাম্মদ শাহীন। ঘটনার সময় শাহীনের স্ত্রী শিল্পী খাতুন ওষুধ কেনার জন্য বাইরে গিয়েছিলেন।
শিল্পী খাতুন বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি স্থানীয়দের সাহায্য চান। পরবর্তী সময়ে স্থানীয়দের চাপে শাহীন দরজা খুলে দিলে, বিছানার ওপর শিশু হাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উপস্থিত স্থানীয়রা শাহীনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, মাদকাসক্ত বাবা শাহীন শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। অভিযুক্ত শাহীনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত শিশুর পরিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিরা কান্দি এলাকার স্থায়ী বাসিন্দা।

.png)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলের নিরাপত্তার মান উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. এ বি এ এম ওবায়দুল ইসলামের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে নারী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই দাবিগুলো তুলে ধরে।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারটি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিই গ্যাস সংকটে প্রায় বন্ধের উপক্রম। একটি স্টেশন চালু আছে সীমিত পরিসরে। সেখানে পর্যাপ্ত গ্যাস না থাকায় একটি গাড়িতে ৫০ টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না বলছেন চালকেরা। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।
৩৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামের ফিসারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৯ মিনিট আগে
এক দশকের দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রামের আনোয়ারায় অবশেষে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় প্রকল্পটির অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে