
লিওনেল মেসির দুর্দান্ত গোল সত্ত্বেও ন্যাশভিল এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। রোববার (১৩ সেপ্টেম্বর) ঘরের মাঠে এই ড্রয়ে মেজর লিগ সকারে (এমএলএস) পয়েন্ট ভাগাভাগি করতে হলো মেসির দলকে।
ম্যাচের শুরুতেই চমক দেখায় সফরকারী ন্যাশভিল। চতুর্থ মিনিটে ডিফেন্ডার অ্যান্ডি নাজারের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড স্যাম সারিজ। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি মায়ামি। ১৫ মিনিট পর লিওনেল মেসির নেওয়া কর্নার কিক প্রতিহত করতে গিয়ে ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিং নিজেদের জালে বল জড়িয়ে ফেললে ম্যাচে ১-১ সমতা ফেরে।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মেসি ম্যাজিকের সাক্ষী হন ‘নু স্টেডিয়ামে’র দর্শকেরা। বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই ৩৮ বছর বয়সী তারকা।
ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন মেসি। ৫০ ও ৭৮ মিনিটে তাঁর দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।
যোগ করা সময়ে ন্যাশভিলের ডিফেন্ডার শাকির মোহাম্মদের শট ঠেকান মায়ামির গোলকিপার। তবে ফিরতি বল জালে জড়িয়ে ম্যাচে সমতা ফেরান স্যাম সারিজ।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থানে থাকা ন্যাশভিলের পয়েন্ট এখন ৫৪। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি।
.png)






