স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ বা পরবর্তী নির্বাচনে অংশ নানেওয়ার মুচলেকা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ (২৫ মে) শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন। ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘তিনজন পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে যে তাঁরা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। এটি কোনোভাবেই আপসযোগ্য নয়।’
এখানে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
ইশরাক বলেন, এই তিন উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভূমিকা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও লেখেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটন করা যায়।’
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি এক সংবাদ সম্মেলনে এই তিন উপদেষ্টার অব্যাহতির দাবি তোলে। দলের বক্তব্য অনুযায়ী, এদের অবস্থান সরকারি ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট করে তুলেছে, যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
প্রসঙ্গত, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। সরকারের উপদেষ্টারা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির এই দাবি নিয়ে এখনও সরকার বা সংশ্লিষ্ট উপদেষ্টাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে