স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৫ মে) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় একযোগে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁও বিভাগের মোট ছয়টি থানা এলাকায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদপুর থানা এলাকা থেকে। এছাড়া আদাবর থানা এলাকায় ৮, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪, তেজগাঁও থানায় ২, শেরেবাংলা নগর থানায় ২ এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ২ জনেকে গ্রেপ্তার করা হয়।
ভিন্ন অভিযানে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, সোমবার থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের অভিযোগে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে