পুলিশের বিশেষ অভিযান: মিরপুরে গ্রেপ্তার ৪১

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ডিএমপির লোগো

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ মে) মিরপুর মডেল থানা পুলিশের একাধিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মিরপুর মডেল থানা পুলিশের বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, মিরপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত