স্ট্রিম ডেস্ক

গতবছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে সরকারের পক্ষ থেকে নির্মিত ঘর বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো বিতরণ করেন। বিশেষ আবাসন প্রকল্পে নির্মাণ করা ঘরগুলোর ১১০টি ফেনীতে, ৯০টি নোয়াখালীতে, ৭০টি কুমিল্লায় ও ৩০টি চট্টগ্রামে বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষে সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকেরা ভুক্তভোগী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা বাড়ি পেয়েছেন সবাইকে অভিনন্দন। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সে সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন।’
উল্লেখ্য যে, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে সংঘটিত এ বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের আয়, ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ধরন ও স্থানীয় অগ্রাধিকারের ভিত্তিতে পরিবারগুলোকে বাছাই করা হয়েছে। ঘরগুলো নির্মাণের জন্য প্রাথমিকভাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ব্যয় হয়েছে ২৪ কোটি ৯৮ লক্ষ ৯৫ হাজার টাকা।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে