স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ দুই দিন পিছিয়েছে নির্বাচন কমিশন। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনারদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।
জানা যায়, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নির্বাচনী প্রচারণার সময় কমে যাওয়ার আশঙ্কায় প্রার্থীরা সময় পেছানোর আবেদন জানায়।
ভোট গ্রহণের তারিখ পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দ্রোহ পর্ষদ প্যানেল। এ প্যানেলের ভিপি প্রার্থী রিঝু লক্ষ্মী অবরোধ বলেন, ‘নির্বাচনের তারিখ দুই দিন পেছানোর বিষয়টি ইতিবাচক। দুর্গাপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় বন্ধের পর আবার খুলতে অনেক সময় চলে যাবে। এই সময়ে ভালোভাবে নির্বাচনী প্রচারণা করা সম্ভব হবে না।’
এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে ছাত্রদল। চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। তবে সব সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত।’
গত ২৮ আগস্ট চাকসু ও হল সংসদের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
উল্লেখ্য, ১৯৭০ সালে চাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ সালে এবং ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ চাকসুর নির্বাচন হয়।
১৯৮১ সালে ভিপি পদে জসীম উদ্দিন সরকার ও জিএস পদে আব্দুল গাফফারসহ ছাত্রশিবিরের পূর্ণ প্যানেল জয়ী হয়। ১৯৯০ সালের সর্বশেষ নির্বাচনে তৎকালীন জাতীয় ছাত্রলীগের নেতা নাজিম উদ্দিন (ভিপি), আজিম উদ্দিন (জিএস) ও ছাত্রদলের মাহবুবের রহমান শামীম (এজিএস) নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ১৯৯০ সালের ডিসেম্বরে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা ফারুকুজ্জামান নিহত হলে চাকসুর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর পর গত ৩৫ বছরে আর চাকসু নির্বাচন হয়নি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে