স্ট্রিম প্রতিবেদক

‘এক শিক্ষার্থী, এক গাছ’ স্লোগানে সারা দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের সূচনা করলেন তিনি।
সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে একই ভেন্যুতে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ হয়। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং দেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্পের খোঁজখবর নেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন, কার্যকারিতা এবং ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন এবং সৃজনশীলতা ও গবেষণার চর্চা অব্যাহত রাখতে উৎসাহ দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, শিক্ষামন্ত্রী ডা. এএনএম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এ কে এম শামসুল ইসলাম, শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে