স্ট্রিম প্রতিবেদক

বৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল একঘণ্টা বন্ধ ছিল। রাজধানীর সদরঘাটেও বন্ধ রাখা হয় লঞ্চ চলাচল।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কথা জানায় নৌপরিবহন মন্ত্রণালয়। পরে দুপুর ১২টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়ার ঘাটের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম।
তিনি বলেন, ‘বেলা সোয়া ১১টার দিকে ঘাট এলাকায় বৈশাখী ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরিগুলো ঘাটে নোঙর করা হয়। এ সময় ঘরমুখী যাত্রীরা ফেরিতেই অবস্থান করেন। আবহাওয়া অনুকূলে এলে দুপুর ১২টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।’
ঈদ উপলক্ষে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলাচল করছে। যাত্রীরা বলছেন, এমনিতেই চাপ থাকায় সড়কে গাড়ি থেমে থেমে চলছে। এরপর বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ থাকায় ঘাটে ভোগান্তি পেতে হচ্ছে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে