স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে একমাত্র সনাতন ধর্মাবলম্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরব ভৌমিক। তিনি বাম সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল থেকে লড়ছেন।
সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌরব ভৌমিক সবার নিজস্ব সংস্কৃতি চর্চা ও ধর্ম পালনের সুযোগ নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
জকসুর চূড়ান্ত ভোটার তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটারের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভোটার প্রায় ২ হাজার। সাধারণ শিক্ষার্থীদের ধারণা, নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে এই সনাতনী ভোটাররা বড় ফ্যাক্টর বা নিয়ামক হিসেবে কাজ করবেন।
গৌরব ভৌমিক শুরু থেকেই ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্বে আছেন।
মওলানা ভাসানী ব্রিগেডের ইশতেহারে সব শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সাংস্কৃতিক চর্চা ও উৎসব আয়োজনের ব্যবস্থা করা, সার্বক্ষণিক স্টুডেন্ট সেফটি লাইন, অ্যান্টি বুলিং পলিসি কার্যকর এবং হয়রানির অভিযোগ নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, ‘নির্বাচিত হলে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য কাজ করব। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মন্দির নির্মাণে গুরুত্ব দেব। আমি মনে করি সংস্কৃতি ও ধর্মীয় চর্চা সকলের মৌলিক অধিকার। তাছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশে বাজেট বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাব।’
এদিকে জকসুর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে ছাত্রী হলে ১৩ পদের বিপরীতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী রয়েছেন।

চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগে
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে