স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫১ জন আটক হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে মেহেদী হাসান বিজয়, মইন উদ্দিন তাহসান, জসিম তালুকদার, ফাতেমা আক্তার অপি, আনোয়ার হোসেনসহ ৫১ জন রয়েছেন।
অভিযানে শেরেবাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুর থানায় ১২ জন করে, হাতিরঝিল থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ এবং তেজগাঁও থানায় ৩ জন আটক হন। পরে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নাসিরুদ্দিন।
এর আগে ২৭ এপ্রিল রাজধানীতে পুলিশের অভিযানে ৫৬ জন গ্রেপ্তার হন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে