স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাঁর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তেলের দাম ‘মডারেট’ বা সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলে মূল্যস্ফীতি সেভাবে বাড়বে না।
রুমিন ফারহানার প্রশ্নে দেশের আমদানি-রপ্তানি বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চাওয়া হয়। জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, সরকার প্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায়ে কৌশলগত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। উত্তরটি তিন পৃষ্ঠার হওয়ায় স্পিকার সেটি পঠিত বলে গণ্য করেন।
পরবর্তীতে সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, 'ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে তেলের দাম ও প্রাপ্যতা—দুটিই এখন অনিশ্চিত। বাংলাদেশের মূল্যস্ফীতি দীর্ঘদিন "ডাবল ডিজিটে" থাকার পর বর্তমানে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তা ৯ শতাংশের কিছু ওপরে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ নেবে?'
জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, 'বিশ্ববাজারে তেলের দাম যে হারে বেড়েছে, বাংলাদেশে সেই তুলনায় মূল্যবৃদ্ধি "মডেস্ট" (অত্যন্ত সামান্য )। আমাদের এখানে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে, অর্থাৎ ১৫ শতাংশ বেড়েছে। একটি শিল্পকারখানায় উৎপাদন খরচের (কস্ট অব প্রোডাকশন) মাত্র ৭ থেকে ৮ শতাংশ ব্যয় হয় জ্বালানি খাতে। তাই এই সামান্য বৃদ্ধিতে পণ্যের মূল্যে বড় প্রভাব পড়বে না।'
পরিবহন খাতের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে একটি বাসের গড়ে ২৫-৩০ লিটার ডিজেল লাগে, যেখানে খরচ বেড়েছে মাত্র ৪৫০ টাকা। এই একই পরিমাণ ডিজেল দিয়ে যদি ১০ হাজার কেজি পণ্য পরিবহন করা হয়, তবে প্রতি কেজিতে খরচ বৃদ্ধির পরিমাণ খুবই নগণ্য। সুতরাং এটি মূল্যস্ফীতির জন্য বড় কোনো প্রভাবক নয়। সরকার অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে খুবই সীমিত পর্যায়ে দাম বাড়িয়েছে।'

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে