স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা এবার মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে মোট ১০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠেয় এবারের বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বর বসবে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। এখানে প্রায় ৮৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে, শিশু চত্বরে মোট ৬৩টি প্রতিষ্ঠানকে ১০৭টি ইউনিট দেওয়া হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান এবং বাংলা একাডেমি ২৫% কমিশনে বই বিক্রি করবে। মেলার দুই অংশেই বাংলা একাডেমির বই ও পত্রপত্রিকা বিক্রির ব্যবস্থা থাকবে। এছাড়া, সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে।
এদিকে, ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে এবারের বইমেলা। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। আর ছুটির দিনগুলোতে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
এছাড়া, প্রতিদিন বিকেল ৩টায় বইমেলার মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিশু-কিশোরদের জন্য প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকবে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মেলায় আগত মুসল্লিদের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান অংশে সুরা তারাবি নামাজের সুব্যবস্থাও রাখা হয়েছে।
এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন এবং ‘শূন্য বর্জ্যে’ পরিণত করার সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে মেলার আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্ট ফুড ও কফি শপ ইত্যাদি প্রস্তুতিতে পলিথিন পরিহার করে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ (যেমন : পাট, কাপড়, কাগজ ইত্যাদি) ব্যবহারের অনুরোধ করা হয়েছে। বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ‘বর্তমান বাংলা লিমিটেড’।
প্রসঙ্গত, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টায় শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহায় দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
১ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন কর্মীরা নিয়মের তোয়াক্কা করছে না। তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন থেকে চারগুণ ভাড়া নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা সম্পূর্ণ স্বাধীন। এই কারণে তারা (এনপিপি নেতা তারেক রেজা) গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে