স্ট্রিম প্রতিবেদক

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদুল ফিতরের ৫টি জামাতে মুসল্লিদের ঢল নামে। বড়দের সঙ্গে ঈদ জামাতে এসেছিল শিশুরাও। নামাজ শেষে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করেন।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে একে একে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। জামাত শেষে জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
দ্বিতীয় জামাত শুরুর কিছুক্ষণ আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে খোলা আকাশের নিচে অবস্থান নেওয়া মুসল্লিরা ভিজে যায়। দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। শেষ হয় ৮টা ১১ মিনিটে। দ্বিতীয় জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে আল্লাহর কাছের গুনাহ মাফ চেয়ে মোনাজাত করা হয়।
দুই সন্তানকে নিয়ে দ্বিতীয় জামাতে নামাজ আদায় করতে এসেছিলেন চাকরিজীবী আশরাফ উদ্দিন আহমেদ। তিনি স্ট্রিমকে বলেন, ‘এবার ঈদে বাড়ি যাইনি। তাই দুই সন্তানকে নিয়ে নামাজ পড়তে এসেছি। অনেক ভালো লাগছে।’
মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান স্ট্রিমকে বলেন, ‘বৃষ্টিকে কোনো সমস্যাই মনে হচ্ছে না। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি এতেই ভালো লাগছে।’
তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম ছিলেন প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এ সময় নিরাপত্তার দায়িত্বে জাতীয় মসজিদের চারপাশে ছিলেন কয়েকশো পুলিশ সদস্য।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে