ওলিউর রহমান

একটি শহরের কেন্দ্রস্থল ঘিরের মূলত পরিচালিত হয় নগরজীবন। বিভিন্ন সভ্যতায় কোথাও রাজপ্রাসাদ, কোথাও বাজার আবার কোথাও প্রশাসনিক ভবন ছিল সেই কেন্দ্র। কিন্তু ইসলামি নগরসভ্যতায় কেন্দ্রের ধারণা ছিল ভিন্ন। ইসলামি শহরগুলো গড়ে উঠেছিল মসজিদকে কেন্দ্র করে।
মুসলিম শাসনামলে কোনো অঞ্চল বিজিত হলে কিংবা নতুন কোনো শহরের গোড়াপত্তন হলে প্রথমেই গড়া হতো একটি কেন্দ্রীয় জামে মসজিদ। সেই মসজিদকে ঘিরেই বিস্তৃত হতো নগরজীবন। ইসলামি নগর ব্যবস্থায় মসজিদ কেবল ইবাদতের স্থান ছিল না, বরং সেটি ছিল পূর্ণাঙ্গ সমাজব্যবস্থার কেন্দ্র— যেখানে ধর্ম, শিক্ষা, রাজনীতি, বিচার, সংস্কৃতি ও জনজীবন একসূত্রে গাঁথা ছিল।
মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসূলুল্লাহ (সা.) কুবা নামক স্থানে কিছুদিন অবস্থান করেন। সেখানে তিনি প্রতিষ্ঠা করেন মসজিদে কুবা—যা ছিল ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ এবং গঠিত হতে যাওয়া ইসলামি রাষ্ট্রের প্রথম স্থাপনা। এরপর প্রতিষ্ঠিত হয় মসজিদে নববী। এই মসজিদকে কেন্দ্র করেই গড়ে ওঠে নতুন নগরপরিকল্পনা। কৃষিভিত্তিক ইয়াসরিব ধীরে ধীরে রূপ নেয় ‘মদিনাতুন্নবী’ নামক একটি সংগঠিত নগররাষ্ট্রে।
মসজিদে নববী ছিল একাধারে ইবাদতের স্থান, প্রশাসনিক কেন্দ্র, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সামরিক পরামর্শকেন্দ্র ও সামাজিক মিলনমেলার স্থান। এখান থেকেই পরিচালিত হতো নবগঠিত মুসলিম সমাজ ও রাষ্ট্রের কার্যক্রম।
খলিফা উমরের (রা.) শাসনামলে পারস্য, রোম ও মিশরের বিস্তীর্ণ অঞ্চল মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়। একই সময়ে সেনাবাহিনীর অবস্থান ও প্রশাসনিক সুবিধার জন্য কুফা, বসরা ও ফুসতাতের মতো নতুন নগর প্রতিষ্ঠিত হয়। প্রতিটি নগর প্রতিষ্ঠার প্রথম ধাপই ছিল কেন্দ্রীয় মসজিদ নির্মাণ।
উমর (রা.) বসরার গভর্নর আবু মূসা আশআরি (রা.), কুফার গভর্নর সাদ ইবন আবি ওয়াক্কাস (রা.) এবং মিশরের গভর্নর আমর ইবনুল আসকে (রা.) নির্দেশ দিয়েছিলেন, প্রতিটি শহরে একটি কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠা করতে হবে। বিভিন্ন গোত্রের জন্য ছোট মসজিদ থাকতে পারে, কিন্তু জুমার দিনে সবাই একত্রিত হবে কেন্দ্রীয় মসজিদে। এর ফলে শহরে একটি ঐক্যবদ্ধ সামাজিক কাঠামো তৈরি হয়, যেখানে মানুষ নিয়মিত মিলিত হতো এবং সামাজিক যোগাযোগ অটুট থাকত।
বসরার জামে মসজিদ, কুফার জামে মসজিদ এবং ফুসতাতের আমর ইবনুল আস মসজিদ—এসব কেবল স্থাপনা ছিল না; বরং নতুন ইসলামি নগরসভ্যতার কেন্দ্রবিন্দু ছিল।
ইসলামে মসজিদের ভূমিকা শুধু প্রার্থনার স্থলে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের নানা কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এটি।
১. ইবাদতের কেন্দ্র: মসজিদে মানুষ নামাজ আদায় করত, কুরআন তিলাওয়াত করত এবং আত্মিক পরিশুদ্ধির সাধনা করত।
২. শিক্ষাকেন্দ্র: মসজিদ ছিল জ্ঞানচর্চার প্রধান স্থান। এখানে কুরআন-হাদিসের পাশাপাশি চিকিৎসাবিজ্ঞান, গণিত, দর্শন, জ্যোতির্বিজ্ঞানও শেখানো হতো। বসরার মসজিদে হাসান বসরির মতো মনীষীরা পাঠদান করতেন। পরবর্তীকালে মসজিদভিত্তিক শিক্ষা থেকেই গড়ে ওঠে আল-আজহার, কারাওয়িন ও যায়তুনার মতো বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান।
৩. প্রশাসনিক কেন্দ্র: খলিফা নির্বাচন, বায়আত গ্রহণ, রাষ্ট্রীয় নীতি ঘোষণা—সবই হতো মসজিদে। খলিফারা জুমার খুতবার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন।
৪. বিচারালয়: মানুষের বিরোধ নিষ্পত্তি করা হতো মসজিদে বসেই। বিচার ছিল প্রকাশ্য ও ন্যায়ভিত্তিক।
৫. শূরা ও রাজনৈতিক পরামর্শ কেন্দ্র: যুদ্ধ, রাষ্ট্রনীতি কিংবা গুরুত্বপূর্ণ সামাজিক সিদ্ধান্তের আগে মানুষকে মসজিদে ডেকে পরামর্শ নেওয়া হতো।
৬. সামাজিক কেন্দ্র: সর্বস্তরের মানুষ এখানে মিলিত হতো, খবর আদান-প্রদান করত, অসুস্থের খোঁজ নিত এবং সামাজিক সম্পর্ক দৃঢ় করত। মসজিদ ছিল শহরের প্রাণস্পন্দন।
উমাইয়া খেলাফত: এই খেলাফতের রাজধানী দামেস্কে নির্মিত উমাইয়া জামে মসজিদ ছিল সাম্রাজ্যের কেন্দ্রীয় স্থাপনা। এটি শুধু ধর্মীয় কেন্দ্র নয়; বরং রাজনৈতিক শক্তি ও সাম্রাজ্যিক ঐশ্বর্যের প্রতীক ছিল। একই সময় জেরুসালেমে নির্মিত কুব্বাতুস সাখরা (ডোম অব দ্য রক) এবং আল-আকসা মসজিদ মুসলিম শাসনের ধর্মীয় ও রাজনৈতিক মর্যাদার কেন্দ্র হয়ে ওঠে।
আব্বাসীয় খেলাফত: আব্বাসীয়দের রাজধানী বাগদাদে খলিফা আল-মানসুর প্রতিষ্ঠা করেন জামে আল-মানসুর। এটি দীর্ঘদিন আব্বাসি প্রশাসনের কেন্দ্র ছিল। পরে সামাররার বিশাল জামে মসজিদ ও তার বিখ্যাত সর্পিল মিনার ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শনে পরিণত হয়।
ফাতেমি খেলাফত: কায়রোতে ফাতেমিরা প্রতিষ্ঠা করে আল-আজহার জামে মসজিদ। এটি পরে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। এই আল আজহার মসজিদকে ঘিরেই কায়রো হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির রাজধানী।
আন্দালুস বা মুসলিম স্পেন: কর্ডোভার জামে মসজিদ ছিল ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য ও জ্ঞানকেন্দ্র। হাজারো শিক্ষার্থী সেখানে জ্ঞানচর্চা করত। গ্রানাডার আলহামরা অঞ্চলও ছিল মসজিদ ও প্রাসাদকেন্দ্রিক একটি পূর্ণাঙ্গ ইসলামি নগর পরিকল্পনার অনন্য উদাহরণ।
সেলজুক সাম্রাজ্য: ইস্পাহানের জামে মসজিদ সেলজুক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। নিশাপুর, রায় ও ইস্পাহানের মতো শহরগুলো মসজিদকে কেন্দ্র করে জ্ঞান ও প্রশাসনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
দিল্লি সালতানাত: ভারতের দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদ ছিল উপমহাদেশে মুসলিম শাসনের প্রথম কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করেই মেহরৌলি অঞ্চলে নতুন নগর গড়ে উঠেছিল।
উসমানীয় খেলাফত: উসমানীয়দের প্রথমদিকের কেন্দ্রীয় মসজিদ ছিল বুরসার উলু জামে মসজিদ। পরে কনস্টান্টিনোপল বিজয়ের পর আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর এবং সুলতান আহমদ মসজিদ নির্মাণের মাধ্যমে ইস্তাম্বুল ইসলামি বিশ্বের অন্যতম প্রধান নগরে পরিণত হয়।
ইসলামি শহরের কেন্দ্র ছিল মসজিদ। এটি কেবল স্থাপত্যগত বাস্তবতা নয়; বরং একটি দার্শনিক ধারণা। কারণ মসজিদকেন্দ্রিক শহরে মানুষের জীবন পরিচালিত হতো নৈতিকতা, জ্ঞান, সাম্য ও সামাজিক সংহতির ভিত্তিতে।
বসরা থেকে বাগদাদ, কায়রো থেকে কর্ডোভা, ইস্তাম্বুল থেকে দিল্লি—প্রতিটি ইসলামি শহর প্রমাণ করে, মুসলিম সভ্যতায় মসজিদ ছিল নগরের হৃৎস্পন্দন। এটি কেবল নামাজের জায়গা ছিল না; বরং রাষ্ট্র, সমাজ, জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে সব মানুষের অধিকার ও দায়িত্ব সুস্পষ্ঠভাবে নির্ধারিত। বিশেষ করে শ্রমিকের অধিকারের প্রতি ইসলাম অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে৷ কোরআনে প্রত্যেককে তাদের ন্যায্য পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে৷
৭ দিন আগে
আমরা নিজের পক্ষের অন্যায়, অপরাধ দেখেও কোনো প্রতিবাদ করি না। চুপ থাকি। রাজনীতিতে তো আছেই, দুঃখজনক হলো, আমাদের দেশের ধর্মীয় অঙ্গনও অন্যায় দেখে চুপ থাকার এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত।
৯ দিন আগে
মদিনাতুল মুনাওয়রাহ। এখানেই মসজিদে নববীর পাশে শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই শহরটিকে মদিনাতুর রাসুল বা রাসুলের শহর বলা হয়।
১৪ দিন আগে
সামর্থ্যের কারণে সাধারণত মানুষ জীবনে একবারই হজ করে৷ ভিন্ন দেশ ও বৈচিত্র্যপূর্ণ পরিবেশে এই ইবাদতের আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তাই প্রথমবার হজযাত্রীদের তাওয়াফ, ইহরামসহ প্রতিটা গুরুত্বপূর্ণ আমল বিষয়ে আগে থেকে কিছু মাসআলা জেনে রাখা ভালো।
২১ দিন আগে