স্ট্রিম প্রতিবেদক

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ও সংগীত বিদ্যায়তন ছায়ানট আয়োজন করেছে দুই দিনের রবীন্দ্র উৎসব।
শুক্রবার উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয় ছায়ানটের নৃত্য দলের পরিবেশনায়। নৃত্যের পর ছায়ানটের সভাপতি সারওয়ার আলী মঞ্চে আসেন রবীন্দ্র-কথন নিয়ে। এ সময় কথনে তিনি বলেন, ‘বাঙালির জীবনে আজও রবীন্দ্রনাথ অপরিহার্য। সুখে, দুঃখে, সংকটে, বিপদে, সংগ্রামে রবীন্দ্রনাথ আমাদের আশ্রয়।’ পরে রবীন্দ্র উৎসব পালনে ‘কেন এ হিংসাদ্বেষ’ শিরোনামে বিশেষ পরিবেশনা করে ছায়ানট।
উৎসবের প্রথম দিনে সংগীত পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা, আজিজুর রহমান তুহিন, ফারজানা আক্তার পপি, সত্যম দেবনাথ, সেঁজুতি বড়ুয়া, ইফফাত আরা দেওয়ান, বুলবুল ইসলাম, সাজেদ আকবর, সালমা আকবর, অসীম দত্ত, নাঈমা ইসলাম নাজ, ঊর্মী রায় বর্ণা, মাইনুর রহমান খান, এ টি এম জাহাঙ্গীর, মাকসুরা আখতার অন্তরা, চঞ্চল কৃষ্ণ বড়াল প্রমুখ।
ঢাবিতে জন্মবার্ষিকী উদযাপিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় চারুকলা অনুষদের ডিন, সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম মূল প্রবন্ধে বলেন, রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী হানাহানি, হিংসা, বিদ্বেষ, সামাজিক শোষণ, নির্যাতন ও নিষ্ঠুরতার বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। তিনি তাঁর লেখনীর মাধ্যমে মানুষকে ভালোবাসা, মমত্ববোধ, সামাজিকতা ও মানবিকতাবোধে উদ্বুদ্ধ করেছেন। মানবমুক্তির পথ দেখিয়েছেন। বিশ্বকবির আদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে